৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে কুমারী পূজা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ৯:৫৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে কুমারী পূজা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে মূল আর্কষণ কুমারী পূজা। রাজশাহীতে এবারও একটি মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২অক্টোবর) দুপুরে নগরীর সাগরপাড়া এলাকায় ত্রিনয়নী মন্দিরে এই পূজা অর্চনা হয়। এ বছর দেবীর আসনে বসেছিল সাগরপাড়া এলাকার স্বাগত কুমার দাসের নয় বছরের মেয়ে ইন্দুপ্রভা দাস তিতলি। ইন্দুপ্রভা বগুড়া বিয়াম ল্যাবরেটরী স্কুল এ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। পূজা শুরুর আগে তাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে নানা অলঙ্কার ও ফুলের মালা দিয়ে নিপুণভাবে সাজিয়ে দেবীর আসনে বসানো হয়। এর আগে মন্ত্রোচ্চারণ, ফুল ও বেলপাতার আশীর্বাদ পৌঁছে দেয়া হয় ভক্তদের কাছে। এরপর পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তদের উলুধ্বনি আর বিনম্র শ্রদ্ধায় সম্পন্ন হয় কুমারী পূজা। এর মাধ্যমে করা হয় নারীত্বের বন্দনা। পূজা শেষে সবার মঙ্গল কামনা এবং পাপমুক্তির জন্য ভক্তরা দেবীর পায়ে শ্রদ্ধা জানান ফুল এবং বেলপাতা নিবেদন করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন