৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সংবাদ প্রকাশের পর কেশরহাট পানবাজার পরিদর্শনে ইউএনও

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ১০:১৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
সংবাদ প্রকাশের পর কেশরহাট পানবাজার পরিদর্শনে ইউএনও
বিজ্ঞাপন

মোহনপুর সংবাদদাতা
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার পান বাজারে প্রায় তিন যুগ আগে সরকারিভাবে নির্মিত ছয়টি টিনশেড এর একাংশে শুক্রবার (২০ অক্টোবর) সকালে কেশরহাট পৌরসভার ২ কাউন্সিলর অবৈধভাবে ইট দিয়ে ঘর নির্মাণ করা শুরু করলে স্থানীয় জনতা এ কাজে বাধা দেয় এবং উপজেলা নির্বাহী অফিসার ও কেশরহাট ভূমি অফিস অবগত হলে লোক পাঠিয়ে তা বন্ধ করে দেন।
এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়। এরপর শনিবার (২১ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা কেশরহাট পান বাজার পরিদর্শন করেন এবং সেখানে প্রতিদিন যে সমস্ত ব্যবসায়ীরা অস্থায়ীভাবে দোকান দিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের কথা শোনেন। এসময় ব্যবসায়ীরা ইউএনওকে অনুরোধ করেন যে, ছয়টি টিনশেড সম্পূর্ণরূপে ভেঙ্গে নতুন করে যেন তিন বা পাঁচতলা বিশিষ্ট ভবন এখানে নির্মাণ করা হয়। তাতে করে এখানে অস্থায়ীভাবে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন তাদের সকলের দোকানের ব্যবস্থা হবে এবং আরো অসংখ্য ব্যবসায়ীদের দোকানের ব্যবস্থা হবে। প্রতিবছর কেশরহাট পৌরসভা এবং সরকার অনেক রাজস্ব আদায় করতে পারবে এখান থেকে। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দিকা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করলাম। বিষয়টি নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন