৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর ৮৫টি পূজা মণ্ডপে জেলা পরিষদের অনুদান প্রদান

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীর ৮৫টি পূজা মণ্ডপে জেলা পরিষদের অনুদান প্রদান
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের আয়োজনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও রাজশাহী জেলার পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সাথে মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে নিজ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি,রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। উল্লেখ্য, এ বছর রাজশাহী জেলার ৯ নয়টি উপজেলার বিভিন্ন  ৮৫ টি পূজা মণ্ডপকে  ৪ লক্ষ ২৫ হাজার  টাকা অনুদান প্রদান করা হয়েছে। মতিবিনিময় সভায় ৮৫টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান সভাপতিত্বে মতনিনিময় সভায় বক্তব্য দেন রাজশাহ জেলা আওয়ালীমীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো: আব্দুল ওয়াদুদ দারা, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য-১ (গোদাগাড়ী, তানোর ও পবা)  শিউলী রানী সাহা, সংরক্ষিত সদস্য-২ (মোহনপুর, দূর্গাপুর ও বাগমারা) সুলতানা পারভীন রিনা, সংরক্ষিত সদস্য-৩ (পুঠিয়া, চারঘাট ও বাঘা) মোসা: সাজেদা বেগম, সদস্য-১( গোদাগাড়ী) আব্দুর রশিদ, সদস্য-২ (তানোর) মো: মাইনুল ইসলাম, সদস্য-৩ (পবা ও সিটি কর্পোরেশন) মো: তফিকুল ইসলাম, সদস্য-৪ ( মোহনপুর) দীলিপ কুমার সরকার, সদস্য-৫ ( দূগাপুর) মো: আবুল কালাম আজাদ, ৫ নং শিলমাডিয়া চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, পুঠিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা: মৌসুমী রহমান, এ্যাড. সুশান্ত সরকার ও রাজশাহী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড: আব্দুস সামাদ মোল্লা।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন