সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট

বঙ্গবন্ধুর পলাতক খুনীদের ফিরিয়ে আনতে জনমত তৈরি হচ্ছে : লিটন

Paris
Update : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার

শেখ রাসেল দিবস উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ের সামনে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল ১১টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয় এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এঁর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডাঃ তবিবুর রহমান শেখ।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ শেখ রাসেল সহ ১৫ আগস্টের খুনীদের রায় হয়েছে। অনেকে বিদেশে পলাতক থাকায় তাদের রায় কার্যকর হয়নি। এই রায় কার্যকর করতে তাদের দেশে আনা দরকার। যেসব দেশে তারা আশ্রয় নিয়েছে, সেসব দেশের সরকারের সঙ্গে আমাদের দেশের সরকারের বারংবার কথা হচ্ছে। অতি উন্নত রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা বা রকম যারা, তারা নানা রকম আইনের অজুহাত দিয়ে খুনীদের ফেরত পাঠাচ্ছে না। ফলে রায় কার্যকর বিলম্বিত হচ্ছে। তবে আমি বিশ্বাস করি খুনীদের দেশে ফিরিয়ে আনতে জনমত যেভাবে তৈরি হয়েছে, আরো হচ্ছে, তাতে তারা খুনীদের ফেরত পাঠাতে বাধ্য হবে, যাতে আমরা তাদের শাস্তি নিশ্চিত করতে পারি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচন আসলে বিএনপিসহ একটি গোষ্ঠী বলে ‘নির্বাচনে অংশ নেব না, নির্বাচন হতে দেওয়া হবে না।’ তাদেরকে কি জিতিয়ে প্রমাণ দিতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে? এটি মামার বাড়ির আবদার। তাদের এই আবদার কখনো পূরণ হবে না। দেশে কেয়ারটেকার সরকারের আর কোন সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ জনগণ আবারো আওয়ামী লীগের পক্ষেই রায় দেবে।

উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, নজরুল ইসলাম তোতা, হাবিবুর রহমান বাবু প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris