৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার চাঁন্দেরআড়ায় শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ৯:৪১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারার চাঁন্দেরআড়ায় শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত
বিজ্ঞাপন

মোহানগঞ্জ প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার চাঁন্দেরআড়া গোবিন্দ মন্দিরে বিশ্ব মানবতার কল্যাণে দেশ মাতৃকার ও মঙ্গলার্থে সনতন ধর্মসভা ২৪ প্রহর ব্যাপি রাধাগোবিন্দের যজ্ঞা অনুষ্ঠান শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন ২১তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শ্রী বিরেন্দ্রনাথ প্রামানিকের সভাপতিত্বে শ্রীমদভগবদ গীতা পাঠ করেন নীরেন্দ্রনাথ সরকার (নিরাপদ)। ধর্ম আলোচক ছিলেন শ্রী নরেন্দ্রনাথ বসক, শ্রী অখীল চন্দ্র মাস্টার, সুনীল কুমার কুন্ডু। আগমনী ও ভোগ আরতি পরিবেশনায় স্বাগতিক দল (চাঁন্দেরআড়া)। উপস্থিত ছিলেন, উদেষ্টা মাস্টার যুগল চন্দ্র পাল, অমর কুমার সরকার, শিরিশ চন্দ্র প্রামানিক, মনোহর চন্দ্র প্রামানিক, জ্যোতিষ চন্দ্র প্রামানিক, হরিবাসর পরিচালনায় শ্রী প্রফুল্ল কুমার সরকার, শ্রী যোগেন্দ্রনাথ শীল, দ্বীজেন্দ্রনাথ প্রামানিক, স্বাস্থ্য সেবায় ডা. দ্বীজেন্দ্রনাথ পাল। শুভাকাক্সক্ষীদের ও হিতেষীদের শ্রী সত্যজিৎ রায় (তোতা) শ্রী গজেন্দ্রনাথ প্রামানিক, বিমল চন্দ্র সাহা, অলোকা বালা দেব্যা, নিতাই চন্দ্র সরকার, ভরত চন্দ্র সরকার, নীরেন্দ্রনাথ, অজিত কুমার সরকার, নির্মল কুমার দাস, পূর্নেশ্বর মন্ডল, সুরেশ চন্দ্র প্রামানিক, মুন্টু চন্দ্র দাস (জীবন)। সহসভাপতি শ্রী নারায়ন চন্দ্র প্রামানিক, হিতেশ চন্দ্র প্রামানিক। পৃষ্ঠপোষকতায় ছিলেন, শ্রী হিরেন্দ্রনাথ পাল, কৃতান্ত কুমার পাল, সুশান্ত কুমার হালদার, দিলীপ কুমার স্বর্ণকার, নিরাঞ্জন হালদার, বাঁশি কুমার দাস। ২৪ প্রহর ব্যাপি লীলা কীর্তন পরিবেশনে ছিলেন নববৃন্দবন সম্প্রদায় রাজবাড়ীর শ্রী সুকদেব অধিকারী, বাঁশুলিয়া সম্প্রদায় সাতক্ষিরার ছোট হরিদাস সরকার, জনম দুঃখী সম্প্রদায় বগুড়ার শ্রী দুলাল চন্দ্র মহন্ত, রাধা গোবিন্দ সম্প্রদায় নওগাঁর শ্রীমতি অনুরাধা মহন্ত। চাঁন্দের আড়া গ্রামের দ্বীন সদস্যসহ অত্র এলাকার হাজার হাজার গৌর ভক্তবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবারের হরিবাসরে।
বাগমারার চাঁন্দেরআড়ায়

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন