প্রতিবন্ধী ব্যক্তির মাঝে রাজশাহী জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী জেলা পরিষদের নিজেস্ব তহবিল থেকে প্রতিবন্ধী ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুরের নিজ সভা কক্ষে অনুদানের চেক হস্থান্তর করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে আর্থিক সহায়তা করে আসছে রাজশাহী জেলা পরিষদ। এর ধারাবাহিকতায় এই চেক বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, নিজস্ব তহবিল থেকে এ অঞ্চলের অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য ও হত দরিদ্র অসহায় এবং প্রতিবন্ধী মানুষদের আর্থিক সহায়তা করে আসছে রাজশাহী জেলা পরিষদ। আগামীতে আমরা এই ধারাবাহিকতা অব্যহত রাখবো। অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ফজলে এলাহী সোহেল, হিসাবরক্ষক আব্দুল মতিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
