বাগমারায় উপজেলা মাস্টার প্লান প্রণয়ন বিষয়ক কর্মশালা
মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় উপজেলা প্রকৌশলী (এলজিইডি)’র উদ্যোগে উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় “উপজেলা মাস্টার প্লান প্রণয়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে শেলটেক ও প্লেনিং ডিজাইন এন্ড রির্সোস কনসোলেন্ট (পিডিআর) এর আয়োজনে দিন ব্যাপী কর্মশালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের সভাপতিত্বে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা প্রকৌশলী খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ, এম, আবু সুফিয়ান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এলজিইডি’র সিনিয়র কনসালটেন্ট (প্লানিং) গাজী মুহম্মাদ শাহিনূর, শেলটেকের কর্মকর্তা প্রফেসার গোলাম মুর্তুজা, মাস্টার প্লান প্রকল্পের টিম লিডার বিভাস দাস, উপজেলা পরিষয়ের ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল প্রমুখ।
দিনব্যাপি কর্মশালায় অংশ গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রন্জু, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক, হামিরকুৎসার চেয়ারম্যান আনোয়ার হোসেন, শুভডাঙ্গার চেয়ারম্যান মোশারফ হোসেন, আউচপাড়ার চেয়ারম্যান শাফিকুল ইসলাম শাফি, যোগীপাড়ার চেয়ারম্যান মাজেদুল ইসলাম সোহাগ, সুশীল সমাজের প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব, আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এর আগে অতিথিবৃন্দ উপজেলাকে দৃষ্টিনন্দন উপজেলা করতে সকল প্রচেষ্টা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।
