৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩, ৮:৫৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর
“জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত হয়েছে। ৬ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিনি হলরুমে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস- ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আঃ করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, ইউপি চেয়ারম্যান শফিকুল আলম শফি, আবুল কালাম আজাদ, আজাহার আলী খাঁ, রিয়াজুল ইসলাম রেন্টু, মো. আকতার হোসেন, জাহাঙ্গীর আলম সম্রাট, মিজানুর রহমান, উপজেলা পাট কর্মকর্তা মো. রুবেল হক, পৌরসভা স্বাস্থ্যকর্মকর্তা মাহাবুব আলম, ইউপি সদস্য আবুল বাসার, গ্রাম পুলিশ সহ উপজেলা পরিষদের প্রতিটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন