৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩, ৯:৩৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
বিজ্ঞাপন

রুয়েট
প্রেস বিজ্ঞপ্তি : শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা ও শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সকলের শ্রদ্ধাবোধ এবং সম্মান বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা তৈরীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে ৫ অক্টোবর বৃহস্পতিবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উদযাপন করা হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। বৃহস্পতিবার সকালে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো জাহাঙ্গীর আলম। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
সভায় সভাপতিত্ব করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ইদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিআইটির (বর্তমান রুয়েট) পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষক মো. শরিফুল ইসলাম, রুয়েটের পুরকৌশল বিভাগের প্রাক্তন অধ্যাপক মো. ইকবাল মতিন, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল আলম বেগ, ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক ও বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল। এছাড়াও আরো বক্তব্য রাখেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. আলী হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এদিন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম রুয়েটের প্রাক্তন শিক্ষকদেরকে ও ২০২২-২০২৩ সালে দেশে এবং বিদেশে পিএইচ.ডি ডিগ্রী অর্জনকারী ৮ জন রুয়েটের শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা স¥ারক প্রদান করেন। অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, অনুষদের ডীন, দপ্তর প্রধান ও বিভাগীয় প্রধানবৃন্দ সহ প্রাক্তন এবং বর্তমানে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


রাজশাহী কলেজ
প্রেস বিজ্ঞপ্তি : বিশ্ব শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে দেশসেরা রাজশাহী কলেজ। দিবসের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালী কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে কলেজের অডিটোরিয়াম রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. নূরল আলম। এসময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ওলিউর রহমান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিসুজ্জামান, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড নাজিম উদ্দীন, সহকারী অধ্যাপক মোস্তফা নাসিরুল আযম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আমির সাদাতসহ রাজশাহী কলেজের আরো অনেক শিক্ষকবৃন্দ।


মহিলা কলেজ
প্রেস বিজ্ঞপ্তি : ৫ অক্টোবর বিশ^ শিক্ষক দিবস পালন উপলক্ষে রাজশাহী সরকারি মহিলা কলেজ-এর উদ্যোগে কাক্সিক্ষত শিক্ষার জন্য শিক্ষক : শিক্ষক স্বল্পতাপূরণ বৈশি^ক অপরিহার্যতা প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমূখর পরিবেশে বিশ^ শিক্ষক দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে বিশ^ শিক্ষক দিবস-২০২৩ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ তানবিরুল আলম, সাবেক চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী। আরও উপস্থিত ছিলেন এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা, সকল বিভাগীয় প্রধান এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী। আলোচকগণ তাদের আলোচনায় বিশ^ শিক্ষক দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে তথ্য ও উপাত্তমূলক বক্তব্য প্রদান করেন। অধ্যক্ষ মহোদয় তাঁর আলোচনায় শিক্ষকদেরকে তাঁদের দায়িত্ব ও কর্তব্য সচেতনতার সাথে পালন এবং বৈশি^ক পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তন করে নতুন প্রজন্মকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা অনুষ্ঠান শেষে সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে উপস্থাপক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন