৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গোৎসব উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরএমপি’র সভা

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩, ২:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গোৎসব উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরএমপি’র সভা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে মহানগরীর বিভিন্ন পূজা কমিটি’র নেতৃবৃন্দের সাথে আরএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। ৫ দিনব্যাপী এই দুর্গোৎসব শেষ হবে ২৪ অক্টোবর। এ উপলক্ষ্যে আজ ৪ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১১:৩০ ঘটিকায় আরএমপি সদর দপ্তরে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যের শুরুতেই উপস্থিত পূর্জা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগণকে আসন্ন শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রেখে উদ্যাপনের লক্ষ্যে আরএমপি’র পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এছাড়াও আরএমপি’র অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার হতে সিসি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি মনিটরিং করা হবে। এবার রাজশাহী মহানগরী এলাকায় পূজামন্ডপের সংখ্যা ১০১ টি। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার)সহ আরএমপি’র ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ, ডিজিএফআই , র‌্যাব-৫, এনএসআই, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে, সিটি কর্পোরেশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, নেসকো লি: এর প্রতিনিধিবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং টিআই (১)। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, অনিল কুমার সরকার, সভাপতি, রাজশাহী জেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান, বাগমারা উপজেলা, রাজশাহী, তপন কুমার সেন, ট্রাষ্টি, বৃহত্তর রাজশাহীর হিন্দু কল্যান ট্রাষ্ট, রাজকুমার সরকার, ভারপ্রাপ্ত সভাপতি, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর, শ্যামল কুমার ঘোষ, সেক্রেটারী, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর, অ্যাড.শরৎচন্দ্র সরকার, সভাপতি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, রাজশাহী মহানগর, বিশ্বজিৎ কুমার সাহা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, রাজশাহী মহানগর, শ্রী সমর কুমার সাহা,সভাপতি, পূজা উদ্যাপন পরিষদ, পবা উপজেলা, শ্রী কানাই কুমার সাহা, সাধারন সম্পাদক, পূজা উদ্যাপন পরিষদ, পবা উপজেলা এবং অন্যান্য পূজা কমিটির নেতৃত্ববৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন