৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে ধর্ষণ মামলার আসামীকে আটকের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩, ১০:২৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে ধর্ষণ মামলার আসামীকে আটকের দাবিতে মানববন্ধন
বিজ্ঞাপন

তানোর থেকে প্রতিনিধি
রাজশাহীর তানোরে ধর্ষন মামলার মুল আসামী জনিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ অক্টোবর) দুপুরের আগে থানা মোড়ে জাতীয় আদিবাসী পরিষদ ও পারগানা পরিষদ এবং উত্তর বঙ্গ আদিবাসী ফোরামের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে ডাকবাংলো থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পারগানা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মি: রমেশ মুরমুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সুসোন্না, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, উত্তর বঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, সাধারণ সম্পাদক হিমু মুরমু, পারগানা পরিষদের কলমা ইউপির সভাপতি পিলিপ হেমরম,তালন্দ ইউনিয়ন সভাপতি জেঠা টুডু, ভিকটিমের পিতা,শুকুমার কিস্কু, উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ম্যানেজার গণেশ মার্ডি,ভাষা গবেষক অভিলাশ বিশ্বাস, রুলফাও তানোর আঞ্চলিক এনজিওর সুপার ভাইজার শুম্ভনাথ দাস, সিনিয়র ওয়ার্কার আব্দুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদ নেতা ছোটন সরদার, মহিলা সদস্য শেফালী হেমরম প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর শনিবার কলমা ইউপির আদিবাসী সাওতাল নাবালিকা নারী তার ভাইকে নিয়ে খাড়ির পার্শ্বে খাস কাটতে যান। এসময় পার্শের জমিতে কাজ করছিল কলমা ইউপির শালবাড়ি গ্রামের মোহাম্মাদ আলী ও জনি। মোহাম্মদ ওই নারীর ভাইকে বেধে রাখেন আর আলেক চানের পুত্র জনি ধর্ষণ করেন। ওই দিন রাতই ওই নারী পিতা থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে ২০ সেপ্টেম্বর ঢাকায় আটক হন মোহাম্মদ আলী। কিন্তু ধর্ষনকারী এখনো আটক হয়নি।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন