৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩, ১০:২৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি
“পিপিআর রোগের টিকা দিন’ ছাগল ও ভেড়া সুস্থ রাখুন” স্লোগান কে সামনে রেখে রাজশাহীর তানোর বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ অক্টোবর) সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার তালন্দ ইউনিয়নের মোহর গ্রামে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের প্রাণীসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মুল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মুলের লক্ষ্যে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত করা হয়। এসময় তানোর প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন মিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তিনি বলেন যে কোন রোগ হলে আপনারা সরাসরি প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করবেন। তাহলে আপনারা সঠিক চিকিৎসা পাবেন। অযথা রোগের চিকিৎসা করবেন না। তিনি আরো বলেন প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এক্যাম্পেইন চলমান রয়েছে। এছাড়াও, তালন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি রইস উদ্দিন বাচ্চু ও প্রাণীসম্পদ অফিসের বিভিন্ন কর্মকর্তারাসহ গ্রামের ছাগল ভেড়া পালন কারীরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন