শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

ভাইস চ্যান্সেলর’স এ্যাওয়ার্ড পেলেন রাজশাহী কলেজের তিন জন ও বাগমারার এক শিক্ষার্থী

Paris
Update : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে সেরা ফলাফলধারী ৩০ শিক্ষার্থীকে ‘ভাইস চ্যান্সেলর’স এওয়াডর্’ প্রদান করা হয়েছে। এরমধ্যে রাজশাহী কলেজের তিন শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদান করা হয়। স্নাতক (সম্মান) কোর্সে ২৬ জন ও স্নাতক (পাস) কোর্সে ৪ জনকে এ সম্মাননা প্রদান করা হয়। গতকাল বুধবার বিকালে জুম মিটিং অনুষ্ঠানের মাধ্যমে কৃতী এই শিক্ষার্থীদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। এওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে সনদ ও গোল্ড মেডেল প্রদান করা হয়। এওয়ার্ড প্রদানকালে অনুষ্ঠানে জুম মিটিং’র মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (এমপি), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। ভাইস-চ্যান্সেলরস এওয়ার্ডপ্রাপ্ত স্নাতক (সম্মান) কোর্সের ২৬ শিক্ষার্থীদের মধ্যে রাজশাহী কলেজের তিন জন হলেন- পরিসংখ্যান বিভাগের সাজেদুর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের মোসা. হাবিবা খাতুন হাসি ও মনোবিজ্ঞান বিভাগের মৌসুমী খাতুন।

এছাড়াও অন্যন্য কলেজের শিক্ষার্থীরা হলেন, জুই সেন (পদার্থ বিজ্ঞান, চট্টগ্রাম কলেজ), আবু তাকী (আরবি, সরকারি আজিজুল হক কলেজ), শাহানাজ আক্তার (গণিত, সরকারি তােলারাম কলেজ), মােছা. মাহফুজা খাতুন (রসায়ন, সরকারি মাইকেল মধুসূদন কলেজ),তনয়া খানম (প্রাণিবিজ্ঞান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ), তন্ময় বৈদ্য (সংস্কৃত, বরিশাল ব্রজমােহন সরকারি কলেজ), নওসাব বুলিয়া (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, লালমাটিয়া মহিলা কলেজ), প্রিসিলা পারভীন প্রভা ( ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ঢাকা সিটি কলেজ), সাদিয়া নহমান (সমাজকর্ম, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ), উজ্জ্বল হােসেন (ইসলামিক স্টাডিজ, সরকারি আজিজুল হক কলেজ), তহমিনা আফরোজ বন্ধন (প্রাণরসায়ন, তেজগাঁও কলেজ), মাহামুদা আক্তার (মার্কেটিং, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ), হাসনাত জাহান ইভা (হিসাববিজ্ঞান, মাদারীপুর সরকারি কলেজ), সম্পা রাণী (অর্থনীতি, দিনাজপুর সরকারি কলেজ),

মোছা, কুইনআরা (সমাজবিজ্ঞান, মাগুরা নাজির আহমেদ কলেজ), শোয়েব আহমেদ (মৃত্তিকাবিজ্ঞান, বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ), মোসা. মৌসুমী আক্তার (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, লালমাটিয়া মহিলা কলেজ), তানিয়া নাসরিন (রাষ্ট্রবিজ্ঞান, নওগাঁর চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ), পূজা দত্ত (ব্যবস্থাপনা, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ), লিমা সিদ্দিক (গার্হস্থ্য অর্থনীতি, কুমুদিনী সরকারি কলেজ), তাসনিম আজার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ), নাছরিন আক্তার (বাংলা, নোয়াখালী সরকারি কলেজ)। এছাড়া স্নাতক (পাস) কোর্সের ৪জন হলেন- মোছা. ফ্লক্সিমা খাতুন (রাজশাহীর ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ), জবাশী তালুকদার (চট্টগ্রাম হাটহাজারী কলেজ), সীমা আক্তার (কিশোরগঞ্জের হােসেনপুর আদর্শ মহিলা কলেজ),

নাবিলা (শরীয়তপুরের এন, এ রেজা কলেজের)। মুজিববর্ষের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের আফরাসীম আহমেদ, দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজশাহী কলেজের মোছা. সাদিয়া আফরিন, যুগ্মভাবে তৃতীয় হয়েছেন সরকারি কুমুদিনী কলেজের শিলা আক্তার ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের এসএম দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষা নীতি প্রণয়ন ও সংস্কারে শিক্ষার মান উন্নয়নে বঙ্গবন্ধু জাতীয় বিশবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার জন্মশতবার্ষিকীতে “অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারে রোজনামচায়” গ্রন্থ দুইটিতে শিক্ষনীয় বিষয়গুলো শিক্ষার্থীরা ধারণ করবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ‘ভাইস-চ্যান্সেলর এওয়ার্ড’ সুস্থ ধারা প্রতিযোগিতা সৃষ্টি করবে করবে বলে আমার বিশ^াস। করোনাকালে শিক্ষার্থীরা এভাবে এগিয়ে যাবে আসলে এটা অকে খুশির ব্যাপার। ভাইস-চ্যান্সেলরস এওয়ার্ডপ্রাপ্ত শিক্ষাথীদের শুভেচ্ছা। উল্লেখ্য, এই অনুষ্ঠান উপলক্ষ্যে ছবি ও তথ্য সম্বলিত একটি সুন্দর স্মরণিকাও প্রকাশ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris