সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ

Paris
Update : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

আরা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হোটেল তাজের সামনে সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগের যুক্তরাজ্য (ইউকে) শাখা। হোটেলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ শাজিদুর রহমান ফারুক ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ার উজ জামান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, এমপি, আলহাজ জালাল উদ্দিন, হরমুজ আলী, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আবদুল আহাদ চৌধুরী, খালেদা কোরেশী ও শাহিন আক্তার প্রমুখ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসি সফর শেষে ৩০ সেপ্টেম্বর সকাল ১১টা ৭ মিনিটে (স্থানীয় সময়) ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান। লন্ডনে চার দিনের এই যাত্রাবিরতিতে যুক্তরাজ্যের শীর্ষ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাজ্য সফরকালে লন্ডনে সোমবার প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায়ও যোগ দেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। ১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে অন্যান্য উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের পর নিউইয়র্ক থেকে ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি পৌঁছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ৩ অক্টোবর রাত ৮টা ৩৫ মিনিটে (লন্ডন সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ২০৮) একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং ৪ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময়) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।


আরোও অন্যান্য খবর
Paris