সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

চলমান রাজনীতিতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে : লিটন

Paris
Update : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের নেতৃবন্দের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের অন্তর্গত সকল থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের মতবিনিময় সভা শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রানীবাজারস্থ এএইচএম খায়রুজ্জামান লিটন এঁর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এঁর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে লিটন বলেন, চলমান রাজনীতির পরিস্থিতি ও আগামী নির্বাচন পর্যন্ত আমাদের দলীয় নেতাকর্মীদের সক্রিয় থেকে রাজপথে অবস্থান নিতে হবে। দেশী ও বিদেশী চক্রান্তকে মোকাবেলার জন্য তৃণমূল থেকে মহানগর পর্যন্ত নিজ নিজ অবস্থানে সজাগ ও সতর্ক থেকে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে জনগণের মাঝে প্রচার কার্যক্রম চালিয়ে যেতে হবে। জামায়াত-বিএনপিসহ কিছু ছোট ছোট দল মিলে বাংলাদেশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ও প্রপাকান্ডা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এই ধরণের অপপ্রয়াস রুখে দেওয়ার জন্য নেতাকর্মীদের বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান, হাফিজুর রহমান বাবু, আতিকুর রহমান কালু, বাদশা শেখ, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শাহ্ মখদুম থানার সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু সহ সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris