তাহেরপুর পৌরবাসী নৌকামার্কার পক্ষে রায় দিবেন : মেয়র কালাম
স্টাফ রিপোর্টার : আগামী ১৪ ফেব্রুয়ারী তাহরেপুর পৌরসভা নির্বাচনে তাহরেপুর পৌরসভার ভোটারগন উন্নয়নের মার্কা, নৌকা মার্কার পক্ষেই রায় দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাহরেপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ। তিনি আরো বলেন, নৌকা মার্কা উন্নয়নের মার্কা, যখনই আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে তখনি তাহেরপুরসহ সমগ্র দেশের উন্নয়ন হয়েছে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশবাসী শান্তিতে থাকতে পারে। তাহরেপুরের উন্নয়নে নৌকা মার্কা বিকল্প নাই বলে অভিমত ব্যক্ত করেন। তিনি আরো বলেন, পরপর দুইবার তাহেরপুর পৌরসভাবাসী আমাকে ভোট দিয়ে তাঁদের সেবা করার সুযোগ দিয়েছেন, এবার তার ব্যতিক্রম হবেনা। আগামী ১৪ তারিখে নৌকা মার্কা বিপুল ভোটে নির্বাচিত হবে।
গতকাল সন্ধায় তাহরেপুর পৌরসভার ২নং ওর্য়াড বাছিয়াপাড়া গ্রামে আওয়ামীলীগের নির্বাচনী অফিস উদ্বোধনকালে অধ্যক্ষ আবুল কালাম আজাদ এসব কথা বলনে। তাহেরপুর পৌরসভার ২নং ওর্য়াডের নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তাহেরপুর পৌর আওয়ামীলিগের সভাপতি ও নির্বাচনী কমিটির আহবায়ক আলহাজ: মো: আবু বাক্কার মৃধা মুনসুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, পুঠিয়া শিলমাড়িয়ার ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, তাহেরপুর পৌর নির্বাচনী পরিচালনা কমিটির সচিব প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব, তাহেরপুর পৌর আওয়ামীলীগের উপদেষ্টা আয়ুব আলী সরদার ও আনোয়ার হুসেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যোগিপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, বাগমারা গোয়ালকান্দী ইউপি চেয়ারম্যান আলমগির সরকার, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক কাউছার রহমান ও আমজাদ হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মাহুবুবুল হক শাহী, পৌর সাংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক জাহাঙ্গির আলম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আজম আলি মন্ডল ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাবেক কৃষকলীগের সভাপতি ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপার্থী প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরমোহাম্মদ নুরু প্রমূখ। উল্লেখ্য বিশিষ্ট মৎস ব্যবসায়ী মস্তফা কামালের পৃষ্টপষোকতায় অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন প্রভাষক মাসুদ রানা।
