২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১, ৯:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : জেন্ডারভিত্তিক নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে হরিজনপল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। হরিজনপল্লী প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক দূরুত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এই সভার আয়োজন করা হয়। ব্র্যাক এর সহযোগিতায় ও এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলেপমেন্ট-এসিডি’র আয়োজনে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণ বিষয়ে আলোচনা ও করণীয় ঠিক করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন হরিজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, কমিউনিটির বিভিন্ন গোষ্ঠির মন্ডল, মন্দির কমিটির সভাপতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তি। সঞ্চালক পরিচয় পর্বের মধ্য দিয়ে আলোচনা সভার শুভ সূচনা ঘোষণা করেন। এরপর সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এসিডির প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুল ইসলাম পায়েল। এরপর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ভিডিও চিত্র প্রদর্শণী এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কর্মপরিকল্পনা প্রণয়ণ করা হয়। ভিডিও চিত্র প্রদর্শণী শেষে সুশীল সমাজের প্রতিনিদের মতামত জানতে চাওয়া হয়। সকলেই স্বতস্ফ’র্তভাবে তাদের মতামত ব্যক্ত করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন