তানোর থেকে প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়ন নব গঠিত যুবলীগ কমিটির পরিচিতি সভা ও পাঁচন্দর ইউনিয়ন প্রস্তুতি সভা এবং মুন্ডুমালা পৌরসভায় ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর থেকে সভাগুলো অনুষ্ঠিত হয়। দুপুরের দিকে বাধাইড় ইউনিয়ন পরিষদে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর পর বিকেলে দিকে পাঁচন্দর ইউনিয়ন দক্ষিণ যুবলীগের আয়োজনে ২৬ সেপ্টেম্বর জেলা যুবলীগের সম্মেলন পূর্বক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ শাখা যুবলীগের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক সাহাবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, অতিথি হিসেবে ছিলেন ভাইস চেয়ারম্যান কৃষক লীগ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, পাচন্দর ইউপি উত্তর শাখার সভাপতি হাজী ইসরাইল হোসেন, সম্পাদক একরামুল হক,দক্ষিণের যুবলীগ সভাপতি কামরুল ইসলাম, সম্পাদক দুলাল হোসেন। এদিকে সন্ধ্যার দিকে মুন্ডুমালা পৌরসভার ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় মুন্ডুমালা স্কুলে।