বাগমারায় জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত
মচমইল থেকে সংবাদদাতা
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্য ঘিরে রাজশাহীর বাগমারায় শেষ হল তিনদিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে আয়োজিত উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
প্রধান অতিথি বলেছেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে প্রতিটি এলাকার উন্নয়নের সর্বশেষ স্তর। ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় বিভিন্ন উন্নয়ন সংগঠিত হয়ে থাকে। জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, প্রতিবছর যে উন্নয়ন মেলা হবে সেখানে সবার অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে। সাধারণ নাগরিকের অংশ গ্রহণ বৃদ্ধি করতে পারলে সরকারের সেবার মান সম্পর্কে জানতে পারবে। সর্বপুরি জন সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। এই মেলার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক দায়বদ্ধতা বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে প্রত্যন্ত এলাকার যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, তথ্য প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন স্তরে ব্যাপক উন্নয়ন সংগঠিত হচ্ছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, চেয়ারম্যান ফোরামের সভাপতি বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান রঞ্জু, রেজাউল হক, মাজেদুল ইসলাম সোহাগ, শাফিকুল ইসলাম শাফি, মোশারফ হোসেন, বিকাশচন্দ্র ভৌমিক, মোজাম্মেল হক সহ উপজেলা প্রশাসন, পরিষদ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
