৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২:২২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি

সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা -২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পরিষদ চত্তরে র‌্যালী ও ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো: আয়েন উদ্দিন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, নওহাটা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আজিজুল হক, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: শাহীনুল হক, সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হুজুরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, দামকুড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বড়গাছী ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসাইন সাগর, পারিলা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মোরশেদ, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাব্বির, কাটাখালী পৌর নির্বাহী অফিসার সিরাজুল মনির, সহকারী প্রকৌশলী মো: মনিরুল ইসলাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন