সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণ সম্পর্কে যুবক ও স্বেচ্ছাসেবক সমন্বয়ে পরিকল্পনা সভা

Paris
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণ সম্পর্কে যুবক ও স্বেচ্ছাসেবক সমন্বয়ে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে নগরভবনে সরিৎ দত্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকলের সম্পৃক্ততায় ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার করা সম্ভব। আগে মনে করা হতো এটি শুধু ঢাকার বিষয়। এখন এটি সারাদেশের বিষয়। অভিজাত এলাকায় এটি আর সীমাবদ্ধ নাই। প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই পত্রিকায় ছাপা হচ্ছে আক্রান্ত, মৃত্যুর খবর। সকল মহলের সচেতনতা সৃষ্টি ছাড়া এটি প্রতিরোধ করা সম্ভব নয়। মসজিদের ইমামদের নামাজের পর বার্তা মুসল্লীদের বার্তা প্রেরণ। শিক্ষক-শিক্ষার্থী ও তরুণ সমাজকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পরিকল্পনা সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্য চিত্র উপস্থাপন করা হয়। সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, ইউনিসেফ বাংলাদেশের সোস্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার মুঞ্জুর আহমেদ।  সভায় রাসিকের গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মনিটরিং কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন মুন, মশক শাখার অন্যান্য কর্মকর্তা, ওয়াল্ড ভিশন বাংলাদেশ, জাগো ফাউন্ডেশন, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, স্বেচ্ছাসেবক পরিবর্তন এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris