৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রুয়েটে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রুয়েটে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষা ও গবেষণা কার্যক্রম বাস্তবমুখি করে গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেদের আত্ননিয়োগ করতে পারে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রুয়েটের হলরুমে অনুষ্ঠিত ১৪০তম একাডেমিক কাউন্সিলের সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এই আহ্বান জানান। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় সকল অভ্যন্তরিন ও বাইরের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী। এই সভায় শিক্ষকদের শিক্ষাছুটি মঞ্জুর করার পাশাপাশি বিভিন্ন বিভাগের চুড়ান্ত্ন বর্ষের ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা ও গবেষণা কার্যক্রম বাস্তবমুখি করে গড়ে তুলতে বিশদ আলোচনা ও পর্যালোচনা করা হয়। এছাড়া নতুন একাডেমিক ক্যালেন্ডার অনুমোদন করা হয় এই সভায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন