৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরের ৫টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৬:০১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরের ৫টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহীর তানোর উপজেলা ৫টি গ্রামকে মাদক মুক্ত ঘোষণা করা হয়েছে। গ্রামগুলো হলো, তানোর পৌর এলাকার ধানতৈড়, মুন্ডমালা পৌর এলাকার মাহালী পাড়া, পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর সরনজাই ইউপির সরকার পাড়া ও তালন্দ ইউপির দেবিপুর গ্রাম। গতকাল বৃহস্পতিবার সকালে তানোর উপজেলা পরিষদ চত্বরের জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া অফিসের উদ্যোগে আলোচনা সভা ও বাল্যবিবাহ মুক্ত ঘোষনা ও উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৫ টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া অফিসের ম্যানেজার বিমল জেমস কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম। তানোর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, তানোর পৌর সভার প্যানেল মেয়র আরব আলী, মুন্ডমালা পৌর সভার প্যানেল মেয়র বাবলু, সরনজাই ইউপির প্যানেল চেয়ারম্যান সইবুর রহমান প্রমুখ। এসময় তানোর উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, পুরোহিত, ফাদার, উপকার ভোগীসহ ওই ৫টি গ্রামের দল নেতাসহ গ্রামবাসী ও বিভিন্ন শ্রেনী পেশার সুধীজন ও ওয়ার্ল্ড তানোর অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন