শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

বাংলার মানুষ ডেঙ্গু জরে কাপছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল : রিজভী

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার
বাংলার মানুষ ডেঙ্গু জ¦রে কাঁপছে। শুধুমাত্র ঢাকায় প্রায় ৮০০ এর অধিক মানুষ মারা গেছেন। কিন্তু ঢাকার দুই সিটি মেয়র নির্বিকার। তারা কোন ওষুধ আমদারনী করেননি। যেখানে ওষুধ রাখার কথা সেখানে সাংবাদিকরা যেয়ে কিছুই পাননি। দুই সিটি মেয়র ডেঙ্গু মশা নিধনের ওষুধ ক্রয়ের নামে দূর্নীতি করেছেন। দেশের মানুষ যখন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিন মারা যাচ্ছে। সে সময়ে সিটি মেয়ররা বিদেশে পিকনিক করে বেড়াচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, সয়ং স্বাস্থ্যমন্ত্রী বলেন এডিশ মশা নিধনে কোন পদক্ষেপ নেইনি ঢাকার দুই সিটি মেয়র। আসলে তারা তিনজনই একই সুঁতায় বাধা। তাদের উদাসীনতায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন রাজশাহী মহানগরের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী ভুবন মোহন পার্কে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ আজকে ডেঙ্গু জ্বরে কাঁপছেন। ওষুধ নেই, চিকিৎসা নেই। নেই অক্সিজেন। দেশে ডেঙ্গু প্রকোপের জন্য দায়ী প্রধানমন্ত্রী ও তাদের মেয়ররা। তার দেশেল মাুনষের উপরে কোন দায় নাই। তিনি শুধু আইন শৃংখলা বাহিণী ও আদালতের উপরে নির্ভর করে টিকে আছেন। সাম্প্রতিক নিয়োগে আইন শৃংখলাবাহিনীসহ প্রশাসনে সবাই ছাত্রলীগ। দেশে আর কোন ভাল শিক্ষার্থী নাই উল্লেখ করেন তিনি বলেন, এই ফ্যাসিস্ট সরকার একেবারে নগ্ন দলীয় করণ করেছে। তিনি বলেন, এই সরকার গায়েবী মামলা দিয়েছেন। এখন সেইসব মামলায় দ্রুত শাস্তি প্রদান করে কারাগারে প্রেরণ করছেন।মামলা ও হামলা করে রাজনৈতিক কর্মকাণ্ড থামানো যাবেনা।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী ও এসএম ওবায়দুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশীদ।


আরোও অন্যান্য খবর
Paris