২৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মরক্কোয় ভূগর্ভস্থ অবৈধ কারখানায় পানিতে ডুবে ২৮ জনের মৃত্যু

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: বিশ্ব
মরক্কোয় ভূগর্ভস্থ অবৈধ কারখানায় পানিতে ডুবে ২৮ জনের মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : মরক্কোর তাঞ্জিয়ের শহরে একটি ভবনের ভূগর্ভস্থ তলার অবৈধ কারখানায় পানিতে ডুবে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে শহরটিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ওই ভবনের বেইজমেন্টটি পানিতে তলিয়ে যায়, সোমবার জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে আরও ১৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পানি জমে তিন মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছে যাওয়ার পর ওই কারখানাটি ডুবে যায়।

ওই সময় কারখানাটিতে মোট কতোজন লোক ছিল তা পরিষ্কার হয়নি। যারা মারা গেছেন তাদের সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে বলে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন। বিবিসি জানিয়েছে, গত কয়েকদিনে তাঞ্জিয়ের থেকে আসা ভিডিওতে গাড়িগুলোকে পানিতে পুরোপুরি ডুবে যেতে দেখা গেছে। ওই ভবনের বেইজমেন্টে লোকজন কাজ করার সময় পানি সেখানে ঢুকে পড়ে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন