৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীতে তিন দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা কার্নিভাল উদ্বোধন

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীতে তিন দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা কার্নিভাল উদ্বোধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহীর উদ্যোক্তা এডমিন প্যানেলের উদ্যোগে তিন দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা ইনডোর কার্নিভাল-২০২৩ উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর মধুবন কনভেনশন হলে রাজশাহী উদ্যোক্তা ইনডোর কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবী ও নারী নেত্রী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ২২টি স্টল রয়েছে। রাজশাহীর উদ্যোক্তা ইনডোর কার্নিভাল তিনদিনের এ আয়োজন প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। অনুষ্ঠানে এফডব্লিউসিএর নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম, চেম্বার অব কমার্সের সদস্য ও ওয়েসিস ড্রিংকিং ওয়াটারের চেয়ারম্যান রফিকুল ইসলাম স্বাধীন, রাজশাহী উদ্যোক্তা এডমিন প্যানেলের সদস্য তাসনিম আরা, নাফিসা তাসনিম ঝিলিক, ফারনাজ ইসলাম খান, মোঃ আব্দুল মতিন সোহাগ, মোঃ ইরফানুল হক সুমিত এ সময় উপস্থিত ছিলেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন