সর্বশেষ সংবাদ
অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

রাজশাহীতে রিভলবার-মাদকসহ কোচিং সেন্টার পরিচালক গ্রেপ্তার

Paris
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার দুপুরে উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অস্ত্র ও মাদকদ্রব্যসহ মজনু আহমেদ সাগরকে (৪০) গ্রেপ্তার করে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ চালিয়ে একটি প্রাইভেট কারে তল্লাশী করা হয়। এ সময় ওই কার থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা পাওয়া যায়। পরে কারের মালিক মজনু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ভাইভেট কারও জব্দ করা হয়েছে। মজনু একটি কোচিং সেন্টারের পরিচালক বলে র‌্যাব জানায়।

গ্রেপ্তার মজনু আহমেদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামে। তিনি মোকসেদ আলীর ছেলে। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকায় বসবাস করেন। গ্রেপ্তার মজনু আহমেদ সাগর নগরীর কাদিরগঞ্জ মোড়ের নর্থ ব্রীজ স্কুল, বাটার মোড়ে ওয়েবে কোচিং সেন্টার ও উপশহরের সাগর সাইন্স কোচিং সেন্টারের মালিক। তিনি নবম ও দশম শ্রেণীর ফিজিক্স ও কেমিস্ট্রি পড়ান। তবে তার বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris