বৃহস্পতিবার

১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

পাওনা টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যা

Paris
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় রড দিয়ে পিটিয়ে মো. সোহেল (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ও পুলিশ। গতকাল রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল। তিনি চৌমুহনী পৌরসভার দক্ষিণ নাজিরপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ নাজিরপুর এলাকার সোহেলের কাছে ১৩০ টাকা পাওনা ছিল আলীপুর এলাকার সোহেল নামে অপর একজনের। পেশায় তারা দুজনই দিনমজুর। পাওনা টাকা নিয়ে গত শনিবার বিকাল ৪টার দিকে স্থানীয় আলীপুর এলাকায় দুই জনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পাওনাদার সোহেল লোহার একটি রড দিয়ে মাথায় আঘাত করলে অপর সোহেল মাটিতে লুটে পড়ে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানেও পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রাতে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় আহত সোহেলের মা মমতাজ বেগম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হামলার ঘটনায় নিহত সোহেলের মায়ের দায়ের করা মামলটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে। এ মামলায় আলীপুর এলাকার বাহার উদ্দিনের ছেলে সোহেলের (২৮) নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত মূল আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা ১৩০ টাকা নিয়ে তর্কবিতর্কের জেরে এ ঘটনা ঘটেছে। আসামিকে গ্রেপ্তারের পর ঘটনার মূল কারণ জানা যাবে।’


আরোও অন্যান্য খবর
Paris