৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তাহেরপুর পৌর মেয়রের অশালীন বক্তব্যে শাস্তির দাবি কৃষক লীগের

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
তাহেরপুর পৌর মেয়রের অশালীন বক্তব্যে শাস্তির দাবি কৃষক লীগের
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নের কালিগঞ্জ বাজারে তাহেরপুর পৌরসভার মেয়র ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এক পথ সভায় বাগমারা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অসাংগঠনিক বক্তব্য দিয়েছেন। উক্ত অসাংগঠণিক বক্তব্য রাজশাহী জেলা কৃষক লীগের সকলকে চরমভাবে মর্মাহত করেছে। বঙ্গবন্ধুর নিজের হাতে গড়া সংগঠণ বাংলাদেশ কৃষক লীগের নামকে বিকৃত করে পৌর মেয়র আজাদ উপস্থাপন করেছেন। কৃষক লীগের নামকে বিকৃত আকাওে উপস্থাপন করা ছাড়াও উক্ত সংগঠণের সভাপতি ও সাধারণ সম্পাদককে খুনী ও সন্ত্রাসী বলেও অভিহিত করেছেন। যেটা কিনা একজন আওয়ামী ঘরোনার কোন নেতা বা কর্মীর কাছে কখনোই কাম্য হতে পারেনা। উল্লেখ্য যে, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক বণাঢ্য ‘ত্রি-বার্ষিক’ কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে কৃষক সংগঠণকে পূর্বের চাইতে আরো বেশি শক্তিশালী ও সাংগঠণকি রূপ দিয়েছে। আর এই কারনেই প্রতিহিংসা বশত এই সংগঠণের যোগ্য দুই নেতার নামে পৌর মেয়র আবুল কালাম আজাদ মিথ্যাচার ও কুৎসা লটানোর মতো বক্তব্য দিয়ে সংগঠণকে হেয় প্রতিপন্ন করছে। এমতাবস্থায় রাজশাহী জেলা কৃষক লীগ তাহেরপুর পৌর মেয়রের এমন ধরনের ধৃষ্ঠতাপূর্ণ বক্তব্যের প্রেক্ষিতে জোর প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছে। সেই সাথে মেয়রের দায়িত্বজ্ঞানহীন উষ্কানিমূলক বক্তব্য প্রত্যাহারসহ রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দের কাছে তার বিরুদ্ধে সাংগঠণিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন