৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ রাজশাহী জেলার ৯ দফা দাবী

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩, ৬:১০ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ রাজশাহী জেলার ৯ দফা দাবী
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), রাজশাহী মহানগর ও জেলার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অধিকার হরণের অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহর, জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, রাজশাহীর বন্ধ পাটকল-বস্ত্রকল চালু ও রেশম কারখানা, চিনিকল পূর্ণরূপে চালুর দাবিসহ স্কপের ৯ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), রাজশাহী মহানগর ও জেলা। বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর বেলা ১১:৩০ টায় রাজশাহী মহানগরীর গণকপাড়া মোড়ে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। স্কপ, রাজশাহী মহনগর ও জেলার আহ্বায়ক ও জাতীয় শ্রমিক লীগ, মহানগরের সভাপতি আলহাজ্ব মো. ওয়ালি খানের সভাপতিত্বে এবং স্কপ, রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক সামছুল আবেদীন ডনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ইনসাফ ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র রাজশাহী জেলার সাধারণ সম্পাদক হুমায়ুন রেজা জেনু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট রাজশাহী জেলার আহ্বায়ক আলফাজ হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জাতীয় শ্রমিক লীগ -মহানগরের সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, ন্যাপ রাজশাহী জেলার সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান আলম, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, জাতীয় শ্রমিক ফেডারেশনের নাজমুল করিম অপু প্রমুখ। শ্রমিক নেতা আইউব হোসেন কাইয়ুম, শ্রমিক নেতা সিরাজুর রহমান খান সহ স্কপ-মহানগর ও জেলার নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। উত্থাপিত বিলটি আইএলও কনভেনশন বিরোধী উল্লেখ করে নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই বিলটি বাতিলের দাবি জানান। এছাড়াও রাজশাহীতে বন্ধ কলকারখানাগুলো পূণরায় চালু সহ স্কপের ৯ দফা দাবি বাস্তবায়নের পক্ষে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন