শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

রাবিতে ভর্তির আবেদন ৭ মার্চ বিভাগ পরিবর্তনের সুযোগ নেই

Paris
Update : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু আগামী ৭ মার্চ। তিন ইউনিটে (অ, ই ও ঈ) প্রতিটির তিন শিফটে ৪৫ হাজার করে মোট ১ লক্ষ ৩৫ হাজার ভর্তিচ্ছুর পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এই ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের সুযোগ রাখা হয়নি। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

উপাচার্য মো. আব্দুস সোবহান বলেন, অতীতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেয়া হলেও এই বছর শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন যেসব শিক্ষার্থী, এই বছর শুধু তারাই পরীক্ষায় অংশ নিতে পারবে। তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটকে তিনটি আলাদা শিফটে ভাগ করে পরীক্ষা নেয়া হবে। প্রতি শিফটে ১৫ হাজার করে পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।

তিনি আরও বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম সাজানো হবে। প্রতিটি ইউনিটে ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী এবার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, অ ইউনিটে শুধুমাত্র মানবিক শাখা থেকে ৪র্থ বিষয়সহ এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০সহ মোট জিপিএ ৭.০০ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এই ইউনিটের আওতায় কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আছে।

ই ইউনিটে শুধুমাত্র বাণিজ্য শাখা থেকে ৪র্থ বিষয়সহ এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০সহ মোট জিপিএ ৭.৫০ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এই ইউনিটের আওতায় বিজনেস স্টাডিজ অনুষদের ৭টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আছে। ঈ ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান শাখা থেকে ৪র্থ বিষয়সহ এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০সহ মোট জিপিএ ৮.০০ উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র ঈ ইউনিটে আবেদন করতে পারবে।

এই ইউনিটের আওতায় বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, ফিশারীজ এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ২৬টি বিভাগ আছে। আগামী ৭ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত প্রাথমিক আবেদন চলবে। ২৩ শে মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চূড়ান্ত আবেদন চলবে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা এবং চূড়ান্ত আবেদন ফি ১১০০ টাকা। পরবর্তীতে ভর্তি কমিটি পরীক্ষার তারিখ নির্ধারণ করবে।


আরোও অন্যান্য খবর
Paris