শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারার শুভডাঙ্গায় মহিলা লীগের সম্মেলনে সভাপতি নাছিমা, সম্পাদক লালবানু

Paris
Update : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ৯নং শুভডাঙ্গা ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩ টায় ধামিন কৌড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মীরা রানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আয়েশা বেগমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, বাগমারার প্রতিটি ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নজির স্থাপন করেছে।

ইউনিয়নে মহিলা লীগের সম্মেলনের মধ্যে দিয়ে তৃণমূলের নেতৃত্বে বাড়ছে গতিশীলতা। এতে করে মহিলা লীগের রাজনীতির ভিত্তি আরো শক্তিশালী হচ্ছে। ত্রি-বার্ষিক সম্মেলনে মহিলাদের উপস্থিতি প্রমান করে তারা কতটা শক্তিশালী। সম্মেলনের মধ্যে দিয়ে নতুন নেতৃত্ব আসছে মহিলা লীগের সংগঠনে। এই নেতৃত্বের মাধ্যমে আসন্ন নির্বাচন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করতে মহিলা লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতির জনকের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। সেই সংগঠনের সহযোগি হচ্ছে মহিলা লীগ। দলের স্বার্থে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা প্রতিটি কমিটিতে মহিলাদের রাখা হচ্ছে। মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দদের আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, সাধারণ সম্পাদক আজাহার আলী, সহ-সভাপতি সমরেশ কুমার সরকার, আব্দুল মজিদ শেখ, উপজেলা যুবলীগের মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে নাছিমা বেগমকে সভাপতি এবং লালবানুকে সাধারণ সম্পাদক করে শুভডাঙ্গা ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করবেন।


আরোও অন্যান্য খবর
Paris