৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফাজ্জল ও নেত্রী লাইলি বেগমকে দেখতে মেয়র

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩, ৩:৩৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফাজ্জল ও নেত্রী লাইলি বেগমকে দেখতে মেয়র
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী মহানগরীর চন্ডীপুর নিবাসী প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন (গান্ডু) এবং ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের নেত্রী লাইলি বেগম অসুস্থ্য হয়ে নিজ নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং আশু সুস্থ্যতা কামনা করেন রাসিক মেয়র মহোদয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন