জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহী নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রেস বিজ্ঞপ্তি
পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, রাজশাহী মহানগরের উদ্যোগে গতকাল বুধবার সকাল ১০.৩০টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হুনুমান জিউর আখড়া মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হুনুমান জিউর আখড়া মন্দিরের সামনে এসে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার শুরুতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাড. শরৎ চন্দ্র সরকার। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রাজকুমার সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, জাতীয় পরিষদ সদস্য কার্তিক চন্দ্র হালদার, অলোক দাস, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি সাধন রায়, শম্ভুনাথ শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ রণজিৎ সাহা, বিশ^জিত সাহা, সাংগঠনিক সম্পাদক মৃদুল কুমার সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক জতন পাল সহ অসীম সরকার, বিপ্লব সরকার, এস কে মন্ডল, রুদ্র ধর, সৌকত বসাক, অজয় পাল প্রমুখ।
