সর্বশেষ সংবাদ
মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’

সিরাজগঞ্জের মর্গে নারীর লাশ থেকে স্বর্ণালংকার চুরি!

Paris
Update : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : সিরাজগঞ্জে মর্গে থাকা নারীর মৃতদেহ থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩ ডোমকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণালংকার। সিরাজগঞ্জ সদর থানার ওসি বহাউদ্দীন ফারুকি জানান, রোববার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার কালাচাঁন মোড়ে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে রিকশা আরোহী বনবাড়ীয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইফরাত সুলতানা রুনী, তার ছেলে আদী ও মেয়ে ছোয়েবা নিহত হন। পরে ঘটনাস্থল থেকে শিক্ষিকা ও তার ছেলের মৃতদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পরিবার থেকে ময়নাতদন্ত না করার আবেদন করে নিহতদের মৃতদেহ রোববার সন্ধ্যায় মর্গ থেকে বাসায় নিয়ে যান স্বজনরা। এ সময় নিহত রুনির শরীরের স্বর্ণালংকার না পেয়ে তারা পুলিশে অভিযোগ করেন। পরে পুলিশ গত সোমবার সন্ধ্যায় হাসপাতালের মর্গের ডোম রানা, শাহ আলম ও সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একটি গলার চেন, দুইটি আংটি, দুইটি হাতের বালা, একজোড়া কানের দুল ও নাকফুল চুরির কথা স্বীকার করেন। তাদের দেয়া তথ্য মতে বাসা থেকে স্বর্ণগুলো উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris