৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চেম্বার সভাপতির সাথে মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সাক্ষাৎ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
চেম্বার সভাপতির সাথে মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সাক্ষাৎ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে রাজশাহী মহানগর ইউনিট কমান্ড বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান রিংকু এর সঙ্গে সৌজন্যমুলক সাক্ষাতে মিলিত হন। আলাপকালে চেম্বার সভাপতি বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সাক্ষাত শেষে রাজশাহী মহানগর ইউনিট কমান্ড বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদস্যগণ ও রাজশাহী চেম্বার ভবিষ্যতে রাজশাহীর জনগনের স্বার্থ রক্ষায় একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ শুকুর উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম মতিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ খন্দকার জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ বর্দ্ধন,বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান (মনু)।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন