৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর ২নং ওয়ার্ডে রাস্তার বেহাল দশা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর ২নং ওয়ার্ডে রাস্তার বেহাল দশা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

রাজশাহী সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডে রাস্তার বেহাল দশা। এই ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগলেও কিছু কিছু এলাকা অবহেলিত হয়ে আছে প্রায় যুগযুগ থেকে। অথচ দেখার কেউ নেই। ঐ সকল এলাকায় জনগণের  যাতায়াতের জন্য রাস্তা সংস্করনের এখনো কোন উদ্যোগ না নেয়ায় বিড়ম্বনাতে পড়েছে জনগণ। অত্র ওয়ার্ডের সাঁওতাল পাড়ার রাস্তাটি বর্ষা কি খরা মৌসুম, সব সময় জলাবদ্ধতা লেগেই থাকে। এছাড়াও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে বলে জানান অত্র এলাকার বাসিন্দারা। এলাকাবাসীরা বলেন, তাদের একমাত্র যোগাযোগ ব্যবস্থা এই রাস্তা, অথচ এই রাস্তা দিয়ে চলাচল করে গরু-ছাগল। আর বসবাসকারীদের মলমুত্রের পানিও এই রাস্তায় জমে থাকে। এতে পথচারী ও মসজিদে যাতায়াতকারী মুসল্লিরা প্রতিনিয়তই এই মলমূত্রযুক্ত পানির মধ্যে দিয়েই যাতায়াত করেন বলে উল্লেখ করেন তারা। নগরীর মোল্লাপাড়া বোর্ডঘর এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায় আবুল হোসেনের বাড়ি থেকে শুরু করে প্রায় তিন’শ ফিট রাস্তার বেহালদশা। শুধু তাই নয় এ রাস্তাটিকে এলাকাবাসীরা নিজ উদ্যোগে বার বার সংস্করণ করলেও কোন লাভ হচ্ছেনা। পানি জমে ও গরু-ছাগল যাতায়াতের কারনে দ্রুত নষ্ট হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, বারবার কাউন্সিলকে জানিয়ে কোন লভ হয় না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন