বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

রাজশাহী নগরীতে ১০ জুয়াড়ি গ্রেপ্তার

Paris
Update : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ১০ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত আসামিরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুরের মৃত আনোয়ারের ছেলে মো: মামুনুর রশীদ (৪২), মৃত লুৎফর মন্ডলের ছেলে শিওন (২৮), মো: নাজিম উদ্দিনের ছেলে মিনারুল ইসলাম, মো: মমিনের ছেলে মো: আমিনুল ইসলাম শান্ত (২৬), নজরুল ইসলামের ছেলে মো: মনিরুল ইসলাম নয়ন (৩৬), নওশাদের ছেলে মো: রুমন (১৭), একই থানার বহরমপুর অচিনতলার মো: হাসান আলীর ছেলে মো: তুহিন (৩৬), মৃত তমির উদ্দিন কালুর ছেলে মো: মানিক (৪০), মো: আবু সাঈদের ছেলে মো: ছায়েম আহম্মেদ শুভ (২০) ও বহরমপুর ব্যাংক কলোনীর মৃত আনিছুর রহমানের ছেলে মো: আশরাফুল ইসলাম (৩৮)। জানা যায়, ২ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই মিঠুন সরকার ও তার টিম রাজশাহী মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার বহরমপুর মোড়ে একটি ইন্টারনেটের অফিস কক্ষে কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে এবং হট্টগল করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম লাবীব ইন্টারনেটের অফিস কক্ষে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করে। এসময় আসামিদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া আইনে মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris