পুঠিয়ায় পরিচয়পত্র আনতে গিয়ে শ্লীলতাহানির শিকার হলেন এক নারী
পুঠিয়া সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়া পৌরসভায় নাগরিক পরিচয় পত্র আনতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছে এক নারী। শুক্রবার(২৫ আগস্ট) এ ঘটনায় পৌরসভার মেয়রসহ তিন জনের নামে থানায় লিখতে অভিযোগ করেছে ভুক্তভোগী। বৃহস্পতিবার (২৪ আগস্ট) পুঠিয়া পৌরসভা ভবনের তিনতলায় এ ঘটনা ঘটে। শ্লীলতহানির শিকার নারী পুঠিয়া সদর এলাকার কাঁঠালবাড়িয়ার আব্দুস সাত্তারের মেয়ে।
থানার অভিযোগ সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে নাগরিক পরিচয় পত্র আনতে পৌর সচিব শহিদুল আলমের কাছে যায় এই নারী। এসময় পৌর সচিব তিন তলায় নাগরিক পরিচয় পত্র দেওয়া হয় বলে তাকে একটি কক্ষে আটকে রেখে মেয়রের কাছে আপনার ধর্ষণ মামলার বাদী এসেছে বলে ফোন দেয় কিছুক্ষণ পর ওই কক্ষে রিপন নামের এক পৌর কর্মচারী উপস্থিত হয়। পরে তারা ভুক্তভোগীকে চড় থাপ্পড় মারে এবং তার স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেয়। পৌর মেয়র আল মামুন খান বলেন, আমি তিনতলায় যাইনি। ওখানে কি ঘটেছে তা আমি বলতে পারবো না। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের পর প্রমাণ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
