৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে উপকারভোগীদের উন্নয়ন সফলতার উদযাপন

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩, ১:২১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে উপকারভোগীদের উন্নয়ন সফলতার উদযাপন
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে উপকারভোগীদের উন্নয়ন সফলতার উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির ম্যানেজার প্রেরণা চিসিমের সভাপতিত্বে, উন্নয়ন সফলতার উদযাপন সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী দাস। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন,উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হোসেন, টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিষ্ট,লাইভলিহুড অফিসার ইফতেখার উদ্দীন আহমেদ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির প্রোগ্রাম অফিসার এন্ডুরুকার্স মুরমু, শ্যামল এইচ কস্তা ও ডেভিড সাংমা মিল্টন রোজারিও প্রমূখ। উপকারভোগী শান্তনা মার্ডি, মমতাজ বেগম ও শিখা বেগম বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছে যে বিভাবে গরু পালন,শাক সবজি সেলাই মেশিন চালানোসহ বিভিন্ন ধরনের সফলতার গল্প শোনান তারা। বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন আনতে গেলে নারীদের অর্থনীতিকভাবে স্বচ্ছলতা বৃদ্ধি করতে হবে। সাধারণ জনগণের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের জনগণকে জনসম্পদে রূপান্তর করতে ওয়ার্ল্ড ভিশনের প্রচেষ্টা প্রশংসনীয় বলে আমরা মনে করি। উল্ল্যেখ যে, ২০১৮ সাল থেকে ২০২১ সালে উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপি ১৩৫৭জন হত দরিদ্র পরিবার ইউপিজি কর্মসূচির আওতায় সলফলতা লাভ করেছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন