সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

বাগমারায় শ্রীপুর-গোয়ালকান্দিতে ইউনিয়নে শোক দিবসের স্মরণসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

Paris
Update : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা

রাজশাহীর বাগমারায় শ্রীপুর ও গোয়ালকান্দি ইউনিয়নে স্মরণসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দুই ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ২৫ আগস্ট শুক্রবার বিকাল ৩টায় শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অরপদিকে ২৬ আগস্ট শনিবার বিকাল ৩ টায় গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে গোয়ালকান্দি দাখিল মাদ্রাসা মাঠে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নির্দিষ্ট সময় আসার আগেই জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান ঘিরে দুই ইউনিয়নের বিভিন্ন স্থানে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গেইট নির্মাণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের নিহত সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জানাতে গেইট গুলো নির্মাণ করা হয়েছে। স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানকে সফল ও জনসমুদ্রে পরিণত করতে প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও প্রস্তুতি মিটিং করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিটি শোক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।


আরোও অন্যান্য খবর
Paris