রুয়েটে গবেষণা মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নব নিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে গতকাল বুধবার সকাল ১১টায় গবেষণা সম্পর্কিত গবেষণা মূল্যায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন রুয়েটের গবেষণা ও সম্প্রারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এস.এম জহুরুল ইসলাম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ রানা, অর্থ ও হিসাব শাখার কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ, প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
