২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রুয়েটে ভিসিকে সংবর্ধনা ও বিদায়-বরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রুয়েটে ভিসিকে সংবর্ধনা ও বিদায়-বরণ অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল সোমবার দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে রুয়েট অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্প একনেক কর্তৃক অনুমোদন হওয়ায় রুয়েট ক্যাফেটেরিয়ায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সেখকে সংবর্ধনা এবং অরসরপ্রাপ্ত ও নবাগত অফিসারদের বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ কুমার ঘোষ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের দপ্তর ও প্রচার সম্পাদক আ.ফ.ম. মাহমুদুর রহমান দীপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এন,এইচ,এম, কামরুজ্জামান সরকার, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম¥দ আবদুল গোফফার খান, রুয়েট শিক্ষক সমিতি সভাপতি ফারুক হোসেন ও সাধারণ প্রফেসর ড. মিয়া মোঃ জগলুল সাদত, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল,

আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ আল মামুন, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. মোঃ আলী হোসেন, যানবাহন শাখার প্রশাসক মোঃ ওয়াহেদুল হক তুষার,ছাত্রকল্যাণ উপপরিচালক মোঃ মামুনুর রশীদ ও আবু সাঈদ, রুয়েট ছাত্রলীগের সাবেক আহ্বায়ক প্রকৌশলী মোঃ হারুন-অর-রশিদ ও সাবেক সভাপতি রাইসুল ইসলাম রোজ ,রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড় ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু, কর্মচারী সমিতি সভাপতি মহিদূল ইসলাম ও সাধারণ আব্দুল্লাহ আল মামুন সহ বিভাগীয় প্রধানবৃন্দ, দপ্তর ও শাখা প্রধানবৃন্দ, রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত ও নবাগত অফিসারবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ বলেন, আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে আমাকে খুব ভালো লাগছে তিনি আরো বলেন যে আপনারা হয়তোবা সবাই জানেন যে আমি জনাব মোঃ রফিকুল ইসলাম সেখ সিরাজগঞ্জের সন্তান হলেও এই প্রতিষ্ঠানেরই আমি ছাত্র ছিলাম এরপর রুয়েটের শিক্ষক এবং মহান আল্লাহর ইচ্ছায় আজকে আমি রুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন