মঙ্গলবার

১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীর নওহাটা গুদামে অনিয়ম, ৫ ট্রাক চাল আটক প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় কমিটি ভূমি সেবায় হয়রানি বন্ধে জবাবদিহি নিশ্চিতের আশ্বাস দিলেন ভূমিমন্ত্রী রাসিকে যোগদান করলেন ম্যাজিস্ট্রেট নাজমুল আলম নাচোলে সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়সভা অনুষ্ঠিত প্রশাসক রিটনের দায়িত্ব গ্রহণের দুই মাসে রাজশাহী নগরীর উল্লেখ্যযোগ্য পরিবর্তন উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন

আগামী সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে : লিটন

Paris
Update : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে নগরীর বিনোদপুর বাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে মতিহার থানা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশের সর্বক্ষেত্রে আজ উন্নয়ন দৃশ্যমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, যাতে তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন আরো বাস্তবায়ন করতে পারেন, অব্যাহতভাবে মানুষের কল্যানে কাজ করে যেতে পারেন।

মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে স্মরণ সভায়  উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. জাহিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, মতিহার থানার অন্তর্গত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ সহ নেতৃবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যলয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ। সভা সঞ্চালনা করেন মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন।


আরোও অন্যান্য খবর
Paris