৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২০২৩ খ্রিষ্টাব্দের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট বেলা সাড়ে ১১ টায় আরএমপি সদর দপ্তরে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার মহোদয় কর্মোদ্দীপনা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করে থাকেন। এ মাসে কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ১৮ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় পুলিশ কমিশনার অপরাধ বিশ্লেষণ, অপরাধ নিয়ন্ত্রণে পরবর্তী কর্মপন্থা ও কর্মকৌশল সম্পর্কিত বিভিন্ন  নির্দেশনা প্রদান করেন। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার মো: হেমায়েত, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিট ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

 

 

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন