৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন অঞ্চল পরিদর্শনে বিএমডিএ চেয়ারম্যান

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩, ১২:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন অঞ্চল পরিদর্শনে বিএমডিএ চেয়ারম্যান
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন সাবেক সংসদ  সদস্য ও বিএমডিএ’র চেয়ারম্যান বেগম আখতার জাহান। শনিবার (১৯ আগস্ট) রাজশাহীর  গোদাগাড়ী উপজেলার শরমগুলা খারি ও  চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা বরেন্দ্র বীজ ভান্ডার, গোমস্তাপুরের চন্দনা খারি এবং কসবা ইউনিয়নে ফল বাগান পরিদর্শন করেন তিনি। প্রথমে সরমঙ্গলা খাড়িতে তিনি পরিদর্শন করেন এবং নদী থেকে যে পানিটি খালে অতিবাহিত হচ্ছে তা ঘুরে দেখেন এবং আশেপাশে ফসলে জমি পরিদর্শন করেন এতে সন্তোষ প্রকাশ করেন। পরে গোমস্তাপুরের বীজ ভান্ডারে তিনি বৃক্ষরোপণ করেন এবং বীজ ভান্ডারের গুদাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুর রশীদ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সচিব শিবির আহমেদ।  এছাড়াও উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক উচ্চ মূল্য ফল ও ওষুধ ফসল চাষাবাদ মোঃ সেলিম কবির, নির্বাহী প্রকৌশলী চাঁপাই নবাবগঞ্জ রিজিওন শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী গোদাগাড়ী আব্দুল লতিফ, সরকারী প্রকৌশলী নাচোল জোন রেজাউল করিম,  নাঈমুল ইসলাম  প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন