২৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাজশাহী রেঞ্জ পুলিশ পরিবারের ৬২ কৃতি শিক্ষার্থীকে মেধা বৃত্তি দিলেন ডিআিইজি

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:১১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পেশাল নিউজ
রাজশাহী রেঞ্জ পুলিশ পরিবারের ৬২ কৃতি শিক্ষার্থীকে মেধা বৃত্তি দিলেন ডিআিইজি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গতকাল সোমবার রাজশাহীর আরআরএফ হলে বাংলাদেশ পুলিশ প্রধান আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর পক্ষে রাজশাহী রেঞ্জ পুলিশ পরিবারের ৬২ জন কৃতি শিক্ষার্থীকে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০১৯’ সালের ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ। প্রতিবছর কেন্দ্রীয়ভাবে এ অনুষ্ঠানের আয়োজন থাকলেও এবার করোনা পরিস্থিতির কারণে বিভাগীয় পর্যায়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, রাজশাহী রেঞ্জ পুলিশ পরিবারের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের।

এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে আরো অনেক বেশি উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ তা যথেষ্ট নয়। তোমাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করে যেতে হবে। আমরা চাই তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে। তোমরা যেন বলতে পার, ‘আমার বাবা পুলিশ, আমিও বড় হয়ে বাবার মত পুলিশ হব’।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার (অপারেশনস্ অ্যান্ড ট্রাফিক), পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার), পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী, কমান্ড্যান্ট (এসপি), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীসহ রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন