নব-নিযুক্ত ডিআইজিকে রাজশাহী চেম্বারের ফুলেল শুভেচ্ছা
প্রেস বিজ্ঞপ্তি
গতকাল শনিবার দুপুরে রাজশাহী ডিআইজি রেঞ্জের কার্যালয়ে নব-নিযুক্ত সম্মানিত ডিআইজি মোঃ আনিসুর রহমান, বিপিএম(বার), পিপিএম (বার) এর সাথে রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকুর নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যগণ সৌজন্য সাক্ষাত করেন ও ফুলেল শুভেচ্ছা জানান। ডিআইজি রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান এবং ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি, মোঃ সুলতান মাহমুদ সুমন, পরিচালক মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ মোস্তাফিজুর রহমান এবং সহকারী সচিব মোঃ আব্দুল্লাহ আল ইয়াসিন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
