৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে জাতীয় শোক  দিবস  উপলক্ষে সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩, ১১:৫৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে জাতীয় শোক  দিবস  উপলক্ষে সভা ও দোয়া মাহফিল
বিজ্ঞাপন

দুর্গাপুর প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বিকেলে  উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়ন  আওয়ামী লীগের আয়োজনে  জয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। এরপর  শহীদদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে  ১ মিনিট  নিরবতা পালন শেষে আলোচনা সভা শুরু  হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব  মো: আব্দুল ওয়াদুদ দারা। শোক সভায় সভাপতিত্ব করেন, জয়নগর  ইউপি চেয়ারম্যান  মো: মিজানুর রহমান ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন,  দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মান্নান ফিরোজ, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: নজরুর ইসলাম, দুর্গাপুর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক  অধ্যক্ষ মোজাম্মেল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষনা উপকমিটির সদস্য প্রফেসর ড. মো: হাসিবুল আলম প্রধান, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি, আজাহার আলী ও  সাধারন সম্পাদক, শরিফুজ্জামান শরীফ,  মাড়িয়া ইউপি চেয়ারম্যান  জাহাঙ্গীর আলম সম্রাট, পানানগর ইউপি চেয়ারম্যান মো: আজাহার আলী, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: শেখ ফিরোজ প্রমুখ।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন