৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে এক হাজার নারীর মাঝে ফলজ-বনজ গাছের চারা বিতরণ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ৯:০০ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে এক হাজার নারীর মাঝে ফলজ-বনজ গাছের চারা বিতরণ
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) শাখার উদ্যোগে যথাযথ মর্যদায় বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন ও এক হাজার  ফলজ, বনজ গাছের চারা নারীদের মাঝে বিতরণ করা হয়। গত মঙ্গলবার ভার্কের গোদাগাড়ী শাখায় দিবসের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল, গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া দুপুরে ভার্ক শিশু শিক্ষা সহায়তা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।গাছের চারা বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাছের চারা বিতরণের করেন, গোদাগাড়ী পৌর এলাকার সমাজসেবক আব্দুল মান্নান, ভার্ক গোদাগাড়ী শাখার ব্যবস্থাপক রুবেল রানাসহ অনন্য কর্মকর্তা ও কর্মচারীরা নারী সদস্যরা। শেষে ভার্কের অফিসে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন